, || - ||

কেশবপুরে এমপি শাহীন চাকলাদারের পক্ষে ৩ শত কম্বল বিতরণ করলেন গৌতম রায়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

কেশবপুরের আলাতাপোল বঙ্গবন্ধু সাহিত্য সংঘে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি শাহীন চাকলাদারের পক্ষে শীতার্থদের মাঝে ৩ শত কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উক্ত কম্বল বিতরণ করেন আলাতাপোল বঙ্গবন্ধু সাহিত্য সংঘের প্রতিষ্ঠাতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌতম রায়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও আলাতাপোল বঙ্গবন্ধু সাহিত্য সংঘের জমিদাতা শাহাদাৎ হোসেন।

Please follow and like us: