, || - ||

কেশবপুরে এ্যাসিল্যান্ড ইরুফা সুলতানার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতে বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের আনিছুর রহমান তার ১৭ বছরের কন্যার সাথে খুলনার বাসিন্দা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মকবুল হোসেন (৪০)-এর বাল্যবিবাহ চলাকালে সেনাবাহিনী ও পুলিশের সদস্যগনকে সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ইরুফা সুলতানা হাতে নাতে ছরে ফেলেন। এসময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ০৬ মোতাবেক ছেলেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা ও এরকম কাজ করবে না মর্মে উভয় পক্ষ মুচলেকা গ্রহণ করেন।

Please follow and like us: