বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কেশবপুরে করোনায় আরো ১০ জন আক্রান্ত এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৬৭

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন দিন দিন বেড়েই চলছে। শুক্রবার আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন এবং এপর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন জানান, শুক্রবার আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ২৬৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। এপর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে উপজেলা প্রশাসনের ডাকা সপ্তাহব্যাপী লকডাউনের ৩য় দিন শুক্রবার কঠোরভাবে পালিত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিরা লকডাউন কার্যকর করতে ব্যাপক ভূমিকা রাখছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ও থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের নেতৃত্বে উপজেলা ব্যাপী টহল অব্যাহত রেখেছেন। বিভিন্ন সড়কে বাঁশ টানিয়ে লগডাউন কার্যকর করা হচ্ছে।
অপরদিকে লকডাউনের বিধিনিষেধ না মানায় শুক্রবার ১৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

Please follow and like us: