যশোরের কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে ঔষুধ সহ হাজির হচ্ছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। ঔষুধ সরবরাহ করার পাশাপাশি ঐ পরিবারে তিনি খাবারও পৌছিয়ে দিচ্ছেন। বুধবার থেকে চিকিৎকের ব্যাবস্থাপত্র অনুযায়ী করোনা আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ঔষুধ প্রদান করায় তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বুধবার করোনা আক্রান্ত রোগীদের ডাক্তারের ব্যাবস্থাপত্রের ভিত্তিতে ঔষুধ সম্পূর্ণ বিনামূল্যে নিজ হাতে প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের এহেন কর্মকান্ড ব্যাপক প্রশাংশিত হয়েছে।
Please follow and like us: