বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহির দিকনির্দেশনায় কেশবপুর পৌর ছাত্রলীগ কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন। পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল ধান কাটায় অংশনেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্কেন্দার ইসলাম পারভেজ, কেশবপুর পৌর ছাত্রলীগের অন্যতম নেতা তাজিম হাসান খান, পৌর ছাত্রলীগের শামীম খান, মুন্না খান প্রমুখ।
Please follow and like us: