এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:- যশোরের কেশবপুর উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে এক অবহিতকরণ সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার আবু তালেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, মৎস্য অফিসার আঃ বারী, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য আগামী ২৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত উক্ত খানা তথ্যভান্ডার শুমারি অনুষ্ঠিত হবে।
শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
কেশবপুরে খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: