এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:- যশোরের কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক ও সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সদস্য শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মুকুল, সামছুদ্দিন দফাদার, আমজাদ হোসেন, আনিসুর রহমান, হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল জলিল।
, || - ||
কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: