, || - ||

কেশবপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ উপলক্ষে শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা বুধবার দিনব্যাপী কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে ও কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এসময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত-সহ বিচারক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Please follow and like us: