রবিবার , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃ- যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে ২ জানুয়ারি সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, শিক্ষা অফিসার আকবর হোসেন, কৃষি অফিসার মহাদেব সানা, সমবায় অফিসার নজরুল ইসলাম, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, নির্বাহী প্রকৌশলী মুনছুর আলী, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, মৎস্য অফিসার এম এম আলমগীর কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উন্নয়নের আব্দুর রহিম, সমাধানের মুনছুর আলী প্রমুখ।

Please follow and like us: