, || - ||

কেশবপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদের পরিচালনায় “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সহকারী বিআরডিবি অফিসার হংসপতি বিশ্বাস প্রমুখ।

Please follow and like us: