, || - ||

কেশবপুরে ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের উদ্যোগে নাবাগত ইউএনও-কে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে নাবাগত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান-কে বুধবার বিকালে তাঁর দপ্তরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত নাবাগত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আনোয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, সনজিত বিশ্বাস, ডাঃ সুমন খন্দকার, বপী সরকার প্রমুখ।

Please follow and like us: