যশোরের কেশবপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বোরহান উদ্দিন শুক্রবার যোগদান করেছেন। তিনি যশোর জেলার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ের পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় তার বাড়ি।
থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ইতিপূর্বে যশোরের নাভারণ সার্কেলের এএসপি কার্যালয়ের পরিদর্শক, চট্টগ্রামের পুটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে কেশবপুর থানার সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিনকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। তিনি ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী কেশবপুর থানায় যোগদান করেছিলেন।
Please follow and like us: