, || - ||

কেশবপুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং দলিত হারচয়েস প্রকল্পের সহযোগিতায় ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান-এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, ভাইস চেয়ারম্যান জয়িতা নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এনামুল হক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। আরো বক্তব্য রাখেন দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, পাপড়ি দাস, জয়িতা আরতি সাহা ও জয়িতা ইতি দত্ত।

Please follow and like us: