এস আর সাঈদ কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃকেশবপুরে প্রতিপক্ষকে ঘায়েল করতে গোপনে ভারতে মেয়ের বিয়ে দিয়ে নারী নির্যাতন মামালায় হয়রানির অভিযোগে গতকাল বিকালে সংবাদ সম্মেলন করেছে উপজেলার গড়ভাঙ্গা গ্রামের রবীন মন্ডল। কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে রবীন মন্ডল বলেন, ২০১৪ সালে গড়ভাঙ্গা গ্রামের গৌর মন্ডলের কন্যা প্রান্তি মন্ডলের সাথে মণিরামপুর উপজেলার ঠাকুরিয়া ইউনিয়নের গোগাখালি গ্রামের দীলিপ মল্লিকের পূত্র সবুজ মল্লিকের গোপনে বিবাহ দিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দেয়। সেই থেকে তারা ভারতে বসবাস করে সংসার করছে। গৌর মন্ডলের কন্যা প্রান্তি মন্ডলের সাথে রবীন মন্ডলের পূত্র বিদ্যুৎ মন্ডলের গোপন সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অভিযোগ এনে গৌর মন্ডল গড়ভাঙ্গা গ্রামের রবীন মন্ডলের পূত্র বিদ্যুৎ মন্ডল, নরেশ মন্ডলের পূত্র রবীন মন্ডল ও অশোক মন্ডল এবং ডোঙ্গাঘাটা গ্রামের হরেন বালার পূত্র গোলক বালার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩৮৩/১৫ ধারায় ১৪/১২/২০১৪ তারিখে একটি
মামলা দায়ের করে। উক্ত মামলা ১ নং বিবাদি বিদ্যুৎ মন্ডল পলাতক থাকায় কেশবপুর থানা পুলিশ রবীন মন্ডল, অশোক মন্ডল ও গোলক বালাকে গ্রেফতার পূর্বক জেলাহাজতে প্রেরণ করে। তারা বর্তমানে জামিনে রয়েছে। এদিকে বিদ্যুৎ মন্ডল পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার উপরে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। মামলাটিকে মিথ্যা দাবী করে স্থানীয় ভাবে মিমাংশার জন্য কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করে বিবাদীর পক্ষের রবীন মন্ডল। পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল অভিযোগটি আমলে নিয়ে ৪ দফা শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন মামলাটি মিথ্যা প্রতিয়মান হওয়ায় উভায় পক্ষকে নিয়ে একটি মিমাংশার পর্যায়ে নিয়ে আসেন। কিন্তু এক পর্যায়ে গৌর মন্ডলকে কে বা কারা ভুল বুঝিয়ে ইউনিয়ন পরিষদের মিমাংশার প্রস্তাবটি প্রত্যাক্খান করে। এদিকে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩৮৩/১৫ ধারায় মামলি বিচারাধীন থাকায় বিবাদী বিদ্যুৎ মন্ডল দীর্ঘ ৬ বছর পলাতক জীবন-যাপন করছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ মন্ডলের পিতা রবীন মন্ডল মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি বিজ্ঞ আদালতের বিবেচনায় নিয়ে খারিজের দাবী জানান। সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্ট সমাজ সেবক গড়ভাঙ্গা গ্রামের গৌর কুন্ডু, বেলকাটি গ্রামের কামরুজ্জামান-সহ অনেকেই উপস্থিত ছিলেন।
, || - ||
কেশবপুরে নারী নির্যাতন মামালায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: