, || - ||

কেশবপুরে নিরাপদ সড়ক চাই এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে নিরাপদ সড়ক চাই-এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রবিবার সকালে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) আহ্বায়ক হারুনার রশিদ বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাগর পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি রিপন বালা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাধারণ সম্পাদক রমেশ দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকারের সভাপতি আজিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, উপজেলা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন সবুজ, কেশবপুর নিউজক্লাবের যুগ্ম-সম্পাদক এম. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কপোতাক্ষ নিউজ ২৪ ডট কম.র বার্তা সম্পাদক কামরুজ্জামান রাজু, উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য এম এ মান্নান, আল হেলাল সরদার, রায়হান আহম্মেদ শুভ, রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, মামুন হোসেন, আবুল বাসার, উবায়দুল ইসলাম, গোলাম মোস্তফা, অভিজিৎ সরকার, মিলন কুমার দাস, আব্দুস সেলিম, গোলাম রসুল, সঞ্জয় মলিক, রবিউল ইসলাম, শাহিন আলম সাগর, মাহাবুর রহমান, সোয়াইব হোসেন, জাকির হোসেন প্রমুখ।

Please follow and like us: