, || - ||

কেশবপুরে নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার দিনব্যাপী নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও জাইকা প্রতিনিধি আসমা উল হুসনা।

Please follow and like us: