কেশবপুরে ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষে অ্যাকশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা প্রকাশ গণ কেন্দ্র আইডিয়াল কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিয়ে ৭ সেপ্টেম্বর দিনব্যাপী এক বন্যার্ঢ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় এই কর্মসুচীর আওতায় শুরু হয় কলেজ ক্যাম্পাস ও এর আশপাশে পরিষ্কার পরিছন্নতা, এরপর কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, ও নিজ, পারিবারিক ও সমাজিক ভাবে পরিষ্কার পরিছন্ন থাকা এবং কার্বনডাই-অক্সাইড উৎপাদন কমিয়ে আনার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর ক্যাম্পেইন পরিচালনা করা হয়। প্রকাশ গণ কেন্দ্র এর সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) শহিদুল ইসলা
এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা অংশ নেন।
Please follow and like us: