, || - ||

কেশবপুরে পল­ী বিদ্যুতের পরিচালক পদে সাংবাদিক সাঈদের মনোনয়নপত্র জমা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

কেশবপুরে পল­ী বিদ্যুতের উপজেলা পরিচালক পদে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর পল­ী বিদ্যুৎ সমিতি-২, মনিরামপুর কার্যালয় থেকে রবিবার বিকালে নির্বাচন কমিশন ও এজিএম মুহাম্মদ ইয়াহিয়া সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমাদানকালে প্রস্তাবক হিসাবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এবং সমর্থক হিসাবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী শওকত আলী ও মশিয়ার রহমান। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ পল­ী বিদ্যুতের উপজেলা পরিচালক পদে উপজেলা বাসীর নিকট দোয়া, সমর্থন, সহযোহিতা এবং আগামী ২৩ জানুয়ারি নির্বাচনে ভোটারদের নিকট ভোট চেয়েছেন।

Please follow and like us: