কেশবপুর উপজেলার পাঁচটি স্কুলে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ভাব বাংলাদেশ। কেশবপুরের এস.এস.জি. বরণডালি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বুধবার দুপুরে বিদ্যুৎশাহী সদস্য রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষাউপকরণ বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জনাব মো. আরিফুর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দিপঙ্কর দাস, শিক্ষক খোরশেদ আলম, মেহেদি হাসান, শিক্ষার্থী জয়িতা চৌধুরী প্রমুখ।
শিক্ষাউপকরণ প্রাপ্ত স্কুলগুলো হচ্ছে এস.এস.জি. বরণডালি মাধ্যমিক বিদ্যালয়, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টিটাবাজিতপুর এম.কে.বি. বালিকা বিদ্যালয় ও বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
উল্লেখ্য, আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভাব-বাংলাদেশ শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুলের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
কেশবপুরে পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভাব বাংলাদেশের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: