কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ- যশোরের কেশবপুরের মধ্যকুল গ্রামের করাতকল শ্রমিক আব্দুল জব্বার ওরফে মনু সম্প্রতি দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার কন্যা উপজেলার রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী লামিয়া খাতুনের লোখা-পড়া অনিশ্চিত হয়ে পড়ে। তার মা গোলজান বিবির পক্ষে তার কন্যা লামিয়ার লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ের আর্থিক সংগতি তার ছিল না। বিষয়টি বিশিষ্ট ব্যাবসায়ী কুশ সাহা কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদকে অবহিত করান। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে লামিয়া খাতুনকে তার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করেন উপজেলার ভরতভায়না গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছোট পূত্র ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদের ছোট মামা ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লারে সভাপতি এস আর সাঈদ, বিশিষ্ট ব্যাবসায়ী কুশ সাহা, লামিয়া খাতুনের মা গোলজান বিবি প্রমুখ।
মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
কেশবপুরে পিতৃহীন লামিয়ার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা উপকরণ প্রদান করলেন ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: