যশোরের কেশবপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মহিলা ভোটারদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদাত সিদ্দিক বিপুল বৃহস্পতিবার বিকালে তাাঁর বাড়ির আঙ্গিনায় মতবিনিময় করেছেন। পৌর ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী সুফিয়া বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল।
বক্তব্যে পৌর কাউন্সিলর শেখ এবাদাত সিদ্দিক বিপুল বলেন, আপনারা আমার পাশে থাকলে ,আমি যে উন্নয়ন করেছি তারই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যেই আপনারা আমার জন্য দোয়া করবেন। সবসময় আপনারা আমার পাশে ছিলেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি সব সময় আপনাদের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল তাই আগামীতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে ইনসআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের মেহেদী হাসান, রুবল হোসেন, রসুল, শাইকুল, বিল্লাল, জিয়ার, মামুন, শফিকুল, মনি, বাবুল, বারিক, লিটন, মনিরুল ইসলাম, বাবু রহমান, ছাত্রলীগের তুষার তালুকদার, রহিম হোসেন রানা, বাবু, আশিক, হিল্লাল, মাসুম, সোহেল প্রমুখ।
, || - ||
কেশবপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মহিলা ভোটারদের সাথে কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের মতবিনিময়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: