, || - ||

কেশবপুরে প্রমীলা হকি খেলায় কেশবপুর হকি দলের জয়লাভ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে স্থানীয় পাবলিক মাঠে প্রমীলা হকি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কেশবপুর প্রমীলা হকি দল ট্রাইব্রেকারে ২-১ গোলে নড়াইল প্রমীলা হকি দলকে পরাজিত করে জয়লাভ করে। উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাহানাজ সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস ও সুজন কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম সাইদ, সহকারী শিক্ষা অফিসার হারুনার রশিদ, মাওঃ আব্দুল খালেক, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু প্রমুখ। খেলা পরিচালনা করেন হাসান রনি এবং ধারা বর্ননায় ছিলেন রেজাউল করিম ও কামরুজ্জামান বুলু।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us: