এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকেঃ- যশোরের কেশবপুর মাইক্রো স্টান্ডের ড্রাইভারদের আয়োজনে ও বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ২২৭ এর সার্বিক সহযোগিতায় এক ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ মঙ্গলবার বিকালে কেশবপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজগঞ্জ বাজার মাইক্রো ড্রাইভার ফুটবল একাদশ ১-০ গোলে কেশবপুর মাইক্রো ড্রাইভার ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। কেশবপুর মাইক্রো ড্রাইভাদের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ২২৭ এর সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম ও আবু হাসান, সহ-সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শহিদুজ্জামান শহিদ ও প্রবীণ ড্রাইভার মাসুদর রহমান মাসুদ। খেলা পরিচালনা করেন রেফারী রেজাউল করিম।
, || - ||
কেশবপুরে ফ্রেন্ডলী ম্যাচে রাজগঞ্জ বাজার মাইক্রো ড্রাইভার ফুটবল একাদশের জয়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: