, || - ||

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে পৌরসভা ও বিদ্যানন্দকাটি ফুটবল একাদশ ফাইনালে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর সেমিফাইনাল খেলা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাবলিক ময়দানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। পাবলিক ময়দানে উক্ত খেলায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার উপস্থিত ছিলেন।
অপরদিকে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ২ গোলে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, থানার তদন্ত ওসি শেখ অহেদুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস প্রমুখ। খেলায় পৌরসভা ফুটবল একাদশের খেলোয়ার মুশফিককে যশোরের হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us: