, || - ||

কেশবপুরে বারি সরিষা-১৪ চাষ এবং মৌ চাষের প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে বারি সরিষা-১৪ চাষ এবং মৌ চাষের প্রদর্শনীর উপর এক কৃষক মাঠ দিবস বুধবার বিকালে শাহাপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক সৌমিত্র সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বারি সরিষা-১৪ চাষী আব্দুল খালেক ও মৌচাষী ওসমান গনি।

Please follow and like us: