, || - ||

কেশবপুরে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে:
বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি ও দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের নেতৃত্বে ওক্ত লিফলেট বিতরণ করা হয়। বিতরণ কালে তিনি বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক বক্তব্য রাখেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেশবপুর সদর ইউনিয়ন পরিষ দের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, সাংবাদিক জয়দেব চক্রবর্তী, মেম্বার কামাল হোসেন,সিরাজুল ইসলাম, মনোজ ধীরাজ একাডেমির পরিচালক আব্দুল হালিম, যুবনেতা আব্দুল গফুর, ছাত্রদল নেতা বাবুল রানা, ফারুক, মাসুম প্রমুখ।

Please follow and like us: