যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সি আসাদুল্লাহ ও উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ।
Please follow and like us: