বিশ্ব মর্যাদা দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে দলিতদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন পাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে ও শ্যামল দাসের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক তাপস দাস, উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক তপন দাস প্রমুখ। মানবন্ধন শেষে দলিত নেতারা প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন-২০১৫ পাশের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Please follow and like us: