রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবলের পরিসম্পাপ্তি ইউএনও-কে ফুলের শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) :-যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল পরিসম্পাপ্তি হয়েছে। টুর্নামেন্টে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের ঐকান্তিক প্রচেষ্ঠায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এদিকে মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফল পরিসম্পাপ্তি হওয়ায় কেশবপুর কলেজপাড়া স্পোটিং ক্লাবের পক্ষ থেকে সোমবার সকালে টুর্নামেন্টে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এসময় কলেজপাড়া স্পোটিং ক্লাবের এস এম খায়রুজ্জামান, আশরাফুজ্জামান পরাগ, আব্দুল্লাহ সজীব, মাসুদ হোসেন অপু, জাহিদ হাসান, মাহাফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us: