, || - ||

কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবলে তরুণ স্মৃতি সংসদ ও মধুচক্র ফাইনালে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেশবপুর তরুণ স্মৃতি সংসদ ও কেশবপুর মধুচক্র ফাইনালে উন্নীত হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুর তরুণ স্মৃতি সংসদ ৪-০ গোলে খতিয়াখালি যুবসংঘকে পরাজিত করে ফাইনালে এবং সোমবার বিকালে কেশবপুর মধুচক্র ৩-১ গোলে সুজাপুর মৌচাক ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। আগামী ৩১ অক্টোবর বিকালে শহরের পাবলিক ময়দানে কেশবপুর তরুণ স্মৃতি সংসদ ও কেশবপুর মধুচক্রের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।

Please follow and like us: