, || - ||

কেশবপুরে মুক্তিযোদ্ধা ও লোকজ সংগীত শিল্পী বাবুর আলী গাজীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন ও ৬নং ওয়ার্ড প্রবীণ কমিটির আয়োজনে সমাধানের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা ও লোকজ সংগীত শিল্পী বাবুর আলী গাজীর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং প্রবীণ কমিটির নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ বুধবার বিকালে মাদারডাঙ্গায় মরহুমের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সমাধানের প্রোগ্রাম অফিসার রম্য লেখক ছড়াকার মুনছুর আলীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাধানের সহকারী পরিচালক সফিউল ইসলাম, ৬ নং ওয়ার্ডের সদস্য সম্ভুনাথ বসু ও ৯ নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম। প্রবীণ কমিটির মধ্য থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অলোক দে, রবীন্দ্রনাথ কুন্ডু, প্রভাত রঞ্জন রায়, মুকুন্দ রায়, আব্দুল হান্নান, লাল মাহমুদ, কালী প্রসাদ পাল প্রমুখ।

Please follow and like us: