, || - ||

কেশবপুরে মোটরসাইকেল চালককে গলাকেটে খুন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

কেশবপুর প্রতিনিধিঃ- যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির শ্রীপুর-টেপার মাঠে রাসেল হোসেন (২২) নামে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওই মাঠ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত চালক কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে রাসেল হোসেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত রাসেল হোসেন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার (১৬ আগস্ট) রাতে কেশবপুর শহর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রাসেল চুকনগরে যান। সেখান থেকে ২ জন যাত্রী নিয়ে সাগরদাঁড়ি যাচ্ছিলেন। তারপরে রাসেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়িতেও ফেরেননি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মাঠে একটি মরদেহ পড়ে আছে। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

Please follow and like us: