প্রেস বিজ্ঞপ্তি ॥
যশোরের কেশবপুরে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র রাখার দাবি করেছে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।
তিনি জানান, কেশবপুর উপজেলার মোটরসাইকেল মালিকদের ড্রাইভিং লাইসেন্স করতে যশোর বি আর টি অফিসে যেতে হয়। সেখানে দালালের মাধ্যমেই বেশীর ভাগ মানুষের ড্রাইভিং লাইসেন্স করতে হয়। এতে মানুষের সময় বেশী লাগত অপরদিকে দালাল ও অফিসের অসাধু লোকের দ্বারা হয়রানির শিকার হতে হতো। যশোরে একজন ড্রাইভারকে লাইসেন্স নিতে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা গুনতে হয়।
পৃথিবী এখন মানুষের হাতের নাগালেই। সময়ের সাথে মানুষের ব্যস্ততাও বেড়েছে। একসময় কেশবপুর উপজেলা ব্যাপী হাতে গোনা কয়েকটি মটরসাইকেল ছিল। এখন প্রতিটি ঘরে ঘরে একের অধিক মটরসাইকেল। প্রায় ৩৫ কিলোমিটার দূর যশোর গিয়ে একজনকে ড্রাইভিং লাইসেন্স কোর্স করা খুবই কঠিন। নানারকম ঝামেলার কারনে অধিকাংশ মটরসাইকেরের মালিক ড্রাইভিং লাইসেন্স করেন না। আর ড্রাইভিং দক্ষতা না থাকায় কেশবপুরে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ আহত এবং নিহত হচ্ছে হরহামেশায়। ড্রাইভিং লাইসেন্স করতে কেশবপুরবাসির সময়ের দাবিতে চলতি বছর কেশবপুরে ড্রাইভিং লাইসেন্সের ভ্যেনু বা কেন্দ্র চালু করা হয়। আর এই সুযোগ করে দিয়েছিলেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ।
কেশবপুরে প্রথম ধাপে যারা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন কারীদের পরীক্ষা গত বুধবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। লার্নার ড্রাইভিং লাইসেন্স কার্ডধারী ১শত’৪৮ জন পরীক্ষার্থী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেশবপুরে যারা পরীক্ষায় অংশগ্রহন করেছেন তাদের শুধু সরকারি ফি দিতে হয়েছে। তবে জেলা প্রশাসন কর্তৃক কেশবপুর থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় উপজেলা ব্যাপী মোটরসাইকেল মালিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ কেশবপুরে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স কেন্দ্র রাখার জন্য বিআরটিএর উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট জোর দাবী জানিয়েছেন।
রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
কেশবপুরে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র রাখার দাবি করেছেন সাংবাদিক সাঈদ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: