যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বাড়িতে খাদ্যের অভাব দেখা দিয়েছে। গত রাতে পৌরসভার ৫ নং আলতাপোল ওয়ার্ডের ৪ শত ৪০ বাড়িতে নিজস্ব অর্থায়নে চাউল, ডাউল, আলু, পেয়াজ, তৈল-সহ খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়েছেন মনোয়ারা এন্টারপ্রাইজ ও আইস ফ্যাক্টরীর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ওয়াহিদুজ্জামান বিশ্বাস। ইতিপূর্বে তিনি করোনা ভাইরাস বিষয়ে সচেতনামূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করেছিলেন।
Please follow and like us: