, || - ||

কেশবপুরে লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে ইউপি সদস্য কামালের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সুজাপুর-বালিয়াডাঙ্গা এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে কর্মহীন অসহায় দরিদ্র ১ শত ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ষাখোলা মোড়ে রবিবার বিকালে ব্যাক্তিগত ভাবে লকডাউনে কর্মহীন অসহায় দরিদ্র ১ শত ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামান কামাল। উল্লেখ্য কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামান কামাল ইতিপূর্বে সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সুজাপুর-বালিয়াডাঙ্গা এলাকার অসহায় দরিদ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

Please follow and like us: