রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কেশবপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৯১টি পূজা মন্ডপে সরকারী অনুদান বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা ও উপজেলার ৯১টি পূজা মন্ডপে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপজেলার ৯১টি পূজা মন্ডপে সরকারী অনুদান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রাকিব হাসান ও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুালল চন্দ্র সহা, চন্দ্র শেখর সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কোষাধ্যক্ষ কনক সেন প্রমুখ।

Please follow and like us: