এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকেঃ- যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের এক মতবিনিময় সভা সোমবার বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হেেয়ছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাবর আলী গাজীর সভাপতিত্বে ও শিক্ষক আঃ সবুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক আব্দুস সামাদ সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যালয়ের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস, মকবুল হোসেন, অভিভাবক সুলতান আকুঞ্জি, অশোক মন্ডল, শিক্ষার্থী সিয়াম, দিলরুবা ইয়াসমিন প্রমুখ।
Please follow and like us: