যশোরের কেশবপুরে সরকারী শিক্ষক মিলনায়তনে শুক্রবার সকালে শেকড়ের সন্ধানের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনা, গুনীজন সম্মাননা, মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শেকড়ের সন্ধানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে ও শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান মায়ার পরিচালনায় সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কবি আব্দুল আলিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও গবেষষক খসরু পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ড. সবুজ শামীম আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। কবি ও রোম্যো উপস্থাপক মুনছুর আলীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক হাসেম আলী ফকির, সাংবাদিক মোতাহার হোসাইন, বাবুর আলী গোলদার, কবি ইব্রাহীম রেজা, শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন এ্যানি প্রমুখ।
, || - ||
কেশবপুরে শেকড়ের সন্ধানের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: