, || - ||

কেশবপুরে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

৭ ডিসেম্বর কেশবপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যুদ্ধকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আনিছুর রহমান খানের নেতৃত্বে কেশবপুর উপজেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৭ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত মোদকের সভাপতিত্বে শহরের ভগ্নি নিবেদিতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডল, সদস্য সচিব মুক্তিযোদ্ধা এস এম আব্দুল করিম, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, মুক্তিযোদ্ধা শৈলেন রাহা, মুক্তিযোদ্ধা আবু বক্কর সানা, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনছার আলী খান, মুক্তিযোদ্ধা আক্তার আলী, মুক্তিযোদ্ধা শেখ তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাষ্টার এমদাদ আলী, মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত মালী, মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ দাস প্রমুখ।

Please follow and like us: