, || - ||

কেশবপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল ক্রয় উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে অভ্যন্তরীন আমন ধান ও চাল ক্রয় উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা-এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবুল হাসানের পরিচালনায় বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে ২৬ টাকা কেজি দরে ৩১২ মেট্রিক টন আমন ধান ও ৩৭ টাকা কেজি দরে ৫৬৪ মেট্রিক টন চাল ক্রয় উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল হাসান প্রমুখ।

Please follow and like us: