, || - ||

কেশবপুরে সাগরদাঁড়িতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মেহেদী হাসান, সহকারী বার্তা সম্পাদকঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এর নৌকা মার্কার সমর্থনে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নির্বাচনী আহ্বায়ক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর নেতৃত্বে বিশাল মোটরবাইক শোভাযাত্রা ও গণসংযোগ করেন।

বৃহস্পতিবার বিকালে সাগরদাঁড়ি ইউনিয়নের  বিভিন্ন এলাকায় প্রদক্ষিন করেন।

মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নির্বাচনী আহ্বায়ক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মোজাহিদুল ইসলাম পান্না, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, মোঃ ফারুক হোসেন প্রমুখ।

নির্বাচনী প্রচারণামূলক মোটর শোভাযাত্রায় অন্তত ৪/৫শ মোটর সাইকেল সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন।

এসময় মোটর শোভাযাত্রায় ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ ‘উন্নয়নের শপৎ নিন, নৌকা মার্কায় ভোট দিন’ এরকম বিভিন্ন  স্লো-গানে মুখরিত হয়ে উঠে এলাকা।

মোটর সাইকেল শোভাযাত্রা শেষে সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে নৌকা মার্কার বিশাল মিছিল করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এর বিজয় সু-নিশ্চিত করার লক্ষে প্রচারণা করেন।
আ’লীগ সরকারের টানা দুই মেয়াদে বিগত দশ বছরের শাসনামলে উন্নয়নের প্রসঙ্গ টেনে মিছিলে বক্তারা জনসাধারণে নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Please follow and like us: