এস আর সাঈদ, কেশবপুর (যশোর):-যশোরের কেশবপুর বাজার বণিক সমিতির পরিচালনায় শহরের গাজী কমিউনিটি সেন্টারে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে রবিবার বিকালে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মোশারফ হোসাইনের সভাপতিত্বে ও রংধনু গার্মেন্টেসের স্বত্তাধাকারী আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন
হযরত মাওঃ ইউনুচ সাহেব।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ ফজলুল করিম কাশেমী ও হযরত মাওঃ খালিদ সাইফুল্লাহ। উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাছির আহম্মেদ গাজী ।
Please follow and like us: