যশোরের কেশবপুরে সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ বৃক্ষরোপন ও আলোচনা সভা শনিবার দুপুরে সবোধমিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি জে.বি. মুন্নার সভাপতিত্বে ও পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাড মিলন মিত্র, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মাহাতাপ হোসেন, ফাউন্ডেশনের সুভাশীষ দত্ত, কিশোর কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, সমাজসেবক স্বপন বিশ্বাস, যুবলীগনেতা নারায়ন দাস প্রমুখ। অনুষ্ঠানে দৃষ্টি ও বাক প্রতিবন্ধী ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জাতীয় শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।
, || - ||
কেশবপুরে সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: