সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কেশবপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

যশোরের কেশবপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) বিকেলে পৌরশহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে কেশবপুর উপজেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দৈনিক ইনকিলাব প্রত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য হাজী রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত উপজেলা কমিটির নামের তালিকা ঘোষণা দেন সুজন এর মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সদস্য মোঃ আব্বাস উদ্দীন।

ওই কমিটিতে হাজী রুহুল কুদ্দুসকে সভাপতি এবং মোঃ মুনছুর আলীকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হাজী রুহুল কুদ্দুস বলেন, ‘সুজন’ দীর্ঘদিন যাবত সমাজের সাধারণ মানুষের মৌলিক অধিকার, সমাজের নানা সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং নির্যাযিত মানুষের পাশে দাড়িয়ে সুশাসনের ব্যবস্থার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ উপজেলায় মানুষের কল্যাণে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।

নব গঠিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সুফিয়া পারভীন শিখা, নিখিল চন্দ্র দাস, সহ-সম্পাদক উজ্জ্বল দাস, অর্থ-সম্পাদক রোকেনুজ্জামান মিঠু, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুপ্রভাত কুমার বসু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ আকমাল আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম আখতার মুকুল, নির্বাহী সদস্য অসীম কুমার ঘোষ, আঃ গফুর, ইব্রাহীম রেজা, আবদুল্লাহ আল ফুয়াদ, কুন্তল বিশ্বাস, হারুন অর রশীদ বুলবুল, পরেশ দেবনাথ, আঃ রহমান, সবুরোন্নেছা, মৌসুমী মন্ডল, কামরুজ্জামান লাল্টু।

Please follow and like us: