যশোরের কেশবপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর
মোরালে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
আহ্বায়ক আব্দুল গফ্ধসঢ়;ফারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিঠুর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে
সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাসার খান, এস এম মাসুদুর রহমান, এস এম
আসাদুজ্জামান আসাদ, আবুল হাসান, মোক্তার আলী, শেখ আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান, রাকিবুল
হাসান, আব্দুর রাজ্জাক, হাদিউজ্জামান, আবু হাসান প্রমুখ।
Please follow and like us: