যশোরের কেশবপুর উপজেলা কৃষক সমিতি বুধবার সকালে চলতি বোরো মৌসুমে কৃষককে পর্যাপ্ত সহায়তা ও আবাদকৃত ধানের লাভজনক দামসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
প্রান্তিক কৃষক ও গ্রামীণ মুজরদের ক্ষুদ্র ঋণ মওকুফ করা, চলতি বোরো মৌসুমে ২০ লাখ টন ধান ১২শ’ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ, ১০ লাখ টন চাল চাতালের মাধ্যমে কেনা, প্রকৃত উৎপাদক কৃষকের তালিকা হালনাগাদ করে ব্যাংক একাউন্ট ও কৃষিকার্ড প্রদান করা, ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী ধানের গুদাম নির্মাণ, কৃষকের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলায় যথাসম্ভব হার্ভেস্টার মেশিন পাঠিয়ে সরকারি সহযোগিতা প্রদানের কথা স্মারকলিপিতে উলেখ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষক সমিতির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা কৃষক নেতা পীর আলী, রেজাউল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুর রহিম, মাজিদুল ইসলাম প্রমুখ।
, || - ||
কেশবপুরে ১০ দফা দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: