রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ৭ মার্চ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের মিষ্টি বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুরে ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কেশবপুর সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজন ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পাউরুটি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার সকালে ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মেডিকেল অফিসার ডাঃ হাসনাত আনোয়ারের পক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পাউরুটি ও মিষ্টি বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সোহেলী সুলতানা, আসাদুজ্জামান, হোসনেআরা, লিলিমা বিশ্বাস, আসমা আক্তার, মিতালী অধিকারী, অনুপ বসু, সুজন চত্রবর্তী, ছবি বিশ্বাস, কানিজ ফাতেমা, আবু জাফর রানা, মহাতাপ প্রমুখ।

Please follow and like us: