যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা এসকেএস স্পোটিং ক্লাবের আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে কালিয়ারই যুবসংঘ ফুটবল একাদশ শ্রীফলা খানপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। শুক্রবার বিকালে খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, ডাঃ মোঃ একরাম খান (ক্বারী), মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও শিক্ষক জুলফিকার আলী। খেলা ধারাবর্ননায় ছিলেন কামরুজ্জামান বুলু ও শেখ রেজাইল করিম। খেলার সার্বিক সহযোগিতায় করেন শ্রীফলা এসকেএস স্পোটিং ক্লাবের সভাপতি অশিত কুমার দে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উজ্জ্বল।
, || - ||
কেশবপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে কালিয়ারই যুবসংঘ ফাইনালে
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: