, || - ||

কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন। শনিবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর, বিদ্যানন্দকাটি ও সাগরদাঁড়ী ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। সাতবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু। ওই সকল নির্বাচনী অফিস উদ্বোধন কালে উপজেলা আওয়ামী লীগ, ইউৃনিয়ন আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: