কেশবপুর (যশোর) প্রতিনিধি:- যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গা দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সম্পাদক অরুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পদক উদয় শংকর সিংহ, বিভিন্ন ইউনিয়ন পূজা উপদযাপন পরিষদের সভাপতি/সম্পাদকদের মধ্যে হরেন্দ্র নাথ মন্ডল, তরুণ কান্তি রায়, পরেশ মন্ডল, মাধব বর্মন, আশুতোষ হালদার, নন্দ দুলাল বসু, মানিক দত্ত, সুকান্ত বিশ্বাস বাবু, সুভাষ দেবনাথ, দিপংকর দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় ভদ্র জগাই প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ন পরিবেশে সম্পন্নের জন্য বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।
মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: